২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনযুদ্ধ নেতা বাকী বিল্লাহ পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের অন্যতম নেতা বাকী বিল্লাহ ওরফে রানা মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

রাজধানির বাড্ডা এলাকায় ২৬ জুলাই সে প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ হয়। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ১১টি গুলি লেগেছিল।

চিকিৎসাধীন অবস্থায় সে প্রথমে পুলিশের কাছে সাফফাত আহমদ রানা হিসেবে নিজের পরিচয় দেয়। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের আসল পরিচয় প্রকাশ করে। রানার বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে। গত নভেম্বরে একটি আগ্নেয়াস্ত্রসহ সে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।