২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে বাঁশখালী হত্যাকাণ্ডের সন্দেহভাজন হোতা গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা বুধবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে বাঁশখালী হত্যাকাণ্ডের সন্দেহভাজন হোতা মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ইউনুস জনৈক গাড়ি চালক মোজাহিদকে হত্যা করতে তাদের বাসায় গেলে স্থানীয় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং পরে তাকে র‌্যাব, চট্টগ্রাম জোনের কাছে  সোপর্দ  করে।

র‌্যাব সদস্যরা সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ইউনুস বাঁশখালী হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ইউনুস স্বীকার করেছে, সে এবং তার সহযোগিরা ২০০৩ সালের ১৯ নভেম্বর তেজেন্দ্র শীলের ঘরে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় বঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীলপাড়া গ্রামে সাতজন মহিলা ও এক নবজাতকসহ ১১ জন নিহত হয়।

পুলিশ এ পর্যন্ত অভিযুক্ত প্রধান নয়জনসহ এ হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জনকে আটক  করেছে। তবে এখনও বেশ কয়েকজন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।