২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস চাপায় স্কুলছাত্র নিহত

বঙ্গবন্ধু যমুনা সেতু সংযোগ সড়কে দ্রুতগামি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু ইউসুফ আজাদ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পুলিশ জানায়, কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রাম থেকে সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে বাগবাড়ি স্কুলের কাছে ঢাকাগামি একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানায় মামলা হয়েছে।