২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকুশাহ মার্কেটের ব্যবসায়ীদের অনশন কর্মসূচি পালন

ঢাকা সিটি করপোরেশন ও ভূমি মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে নগরীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন সমবায় সমিতির ব্যবসায়ীরা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ব্যবসায়ীরা অভিযোগ করে, সিটি করপোরেশন সমিতির মালিকানাধীন ওই এলাকার ফুটপাথ দখল করে ‘নিলক্ষেত স্কযার’ নির্মাণ করছে।

এছাড়াও ভূমি মন্ত্রণালয় ফি হিসেবে ১৬ কোটি ৮০ লাখ টাকা নিলেও ব্যবসায়ীদের দোকানের পজিশন দিচ্ছে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করে।

অনশন কর্মসূচিতে বাকুশাহ হকার্স সমবায় সমিতি লি., ইসলামীয়া মার্কেট বণিক বহুমুখি সমবায় সমিতি, বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এভং শাহজালাল মার্কেট সমবায় সমিতি’র সদস্য ও কর্মচারিরা অংশগ্রহণ করে।

সংগঠনের নেতৃবৃন্দ জানায়, কর্তৃপক্ষ তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এছাড়াও ব্যবসায়ীরা ১০ আগস্ট আন্দোলনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারন ও নিজ নিজ দোকানে কতালো পতাকা উত্তোলন  করবে।