নটবর সিংয়ের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং আগামী শনিবার তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ঢাকা প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর এই সফরকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা মিমাংসার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের মধ্যে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা ও পানি বন্টন ইস্যু এভং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে পরিচালিত জঙ্গী প্রশিক্ষণ ক্যাম্প এবং অবৈধ অভিবাসন ইস্যু অগ্রাধিকার পাবে।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দিল্লি উভয দেশের দ্বিপক্ষীয় মৈত্রীর উন্নয়নে সচেষ্ট। এ ব্যাপারে বাংলাদেশের জাতীয়তাবাদী সরকারকে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের সঙ্গে নটবর সিংয়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। একই দিনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, এলজিআরডি মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার সঙ্গেও সাক্ষাত করবেন। এ ছাড়াও মোরশেদ খানের আমন্ত্রণে তিনি নৈশভোজে যোগ দিবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ আগষ্ট নটবর সিং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পূর্বে তিনি একটি সেমিনারে যোগ দেবেন।
৮ আগস্ট সকাল ১১ টায় ঢাকা ত্যাগের পূর্বে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান সাংবাদিকদের বলেন, এটি হবে নটোবর সিংযের একটি শুভেচ্ছা সফর। সফরকালে আমরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ইস্যু ছাড়াও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ইস্যু নিয়েই মত বিনিময় করবো।
সোমবার মোরশেদ খান বলেন, আমরা ভাল বন্ধু। সকল ইস্যু নিয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। শুধুমাত্র সমস্যা সংক্রান্ত নয়, ইতিবাচক ও সৌহার্দপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা করা হবে। আমরা এক অপরকে সহযোগিতার মাধ্যমে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা করব।
২০০৪ সালের মে মাসে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় বসার পর ভারতীয় কোনও মন্ত্রীর এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্য পদে প্রার্থীতার বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।
অন্যদিকে, উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও সাং¯কৃতিক ইস্যুও স্থান পাবে।
নটবর সিংয়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সিসহ বেশ কয়েকজন মন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে।
ভারতীয় টেলিগ্রাফ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, নটবর সিং ভারতীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ভারত সফরের আমন্ত্রণ পত্র নিয়ে যাওযার কথা রয়েছে। তবে বিষয়টি একনও নিশ্চিত নয়।
তবে তিনি যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবেন না। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী এ কমিশনের কো-চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। ২০০৩ সালের জুলাইয়ে এ কমিশনের সর্বশেষ বেঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শর্না সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান শুধুমাত্র দুই দেশের জন্য উদ্বেগের বিষয় নয়, বরং সমস্ত অঞ্চলের জন্যই তা বিপজ্জনক। এর আগে আমরা বাংলাদেশের এ সমস্ত ইস্যু তুলে ধরেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে।
