২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই এনজিও কর্মী হত্যাকাণ্ডে মার্কিন দূতাবাসের উদ্বেগ

তপন কুমার রায় ও লিপলাল মারান্ডি নামে দুই এনজিও কর্মী খুনের ব্যাপারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের আশঙ্কা ধর্মীয় উগ্রবাদীতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুরের বোয়ালমারিতে নিহত দুই এনজিও কর্মীর পরিবারে প্রতি শোক ও সমবেদনা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পারিপাশ্বিৃকতা বিচারে আমাদের ধারনা এরা দুজনই ধর্মীয় উগ্রবাদিতার শিকার। আমরা জানি পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। আমরা মনে করি সত্যিকারের অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে এবং যে কোন গণতান্ত্রিক দেশে ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক ও সংবিধানিক অধিকার।

সরকার এ অধিকার নিশ্চিত করবে এটাই কাম্য।