কুয়াকাটায় ৬টি ট্রলার ডুবি, ৫৮ জেলে উদ্ধার, নিখোঁজ ২
আকস্মিক ঝড়ে মঙ্গলবার রাতে কুয়াকাটায় ছয়টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ঘটনার পর ৫৮ জেলেকে উদ্ধার করা হলেও দুই জেলে নিখোঁজ রয়েছে।
মহিপুর ট্রলার মালিক সমিতি ও মহিপুর পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে আকস্মিক ঝড়ে কুয়াকাটা, গঙ্গামতি, খাজুরা ও ফাতরার বন থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে মাছ ধরা অবস্থায় ট্রলারগুলো ডুবে যায়।
নিমজ্জিত ট্রলারের ৫৮ জেলে সাঁতরে পার্শ্ববর্তী ট্রলারে উঠতে সক্ষম হলেও আবু তাহের (৪৫) ও মফিজ উদ্দিন (৩০) নামে দুই জেলে নিখোঁজ রয়েছে।
