২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে রাজবাড়ীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রাজবাড়ী ব্যবসায়ী সমিতি বুধবার সকালে শহরে দুই ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন, সহসভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন মিয়া প্রমুখ।

এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের নিরসনের দাবিতে জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে পৃথক দু’টি স্মারকলিপি প্রদান করেন।