২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আটককৃত ভাসমান যৌনকর্মীদের পুনর্বাসন কেন্দ্র নিচ্ছে না

বগুড়ায় ভাসমান যৌনকর্মী গ্রেফতার এবং তাদের সামাজিক প্রতিববন্ধী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো নিয়ে জটিলতা শুরু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরে আনুমানিক অর্ধশত ভাসমান যৌনকর্মী থাকলেও গত তিনদিনে সদর থানা পুলিশ ২৮ জনকে আটক করে সামাজিক প্রতিবাদ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ওই কেন্দ্র মাত্র তিন জনকে গ্রহণ করে। বাকিদের পরে মামলার ভিত্তিতে জেল হাজতে পাঠানো হয়।

সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার  জানান, ১৮ বছর পর্যন্ত বয়েসীদের তাদের নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পুলিশ যাদের আনছে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। তাই তাদের গ্রহণ করা হয়নি। এদিকে, পুলিশ সূত্র জানায়, তাদের নিয়ম অনুযায়ী অনেককে রাখা যেত কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা বয়সের অজুহাতে ফিরিয়ে দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বগুড়ায় ১০০ শয্যা বিশিষ্ট সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে ২৫ জন রয়েছে। পুলিশ সূত্র আরও জানায়, এসব ভাসমান যৌনকর্মীদের আটক করে জেল হাজতে পাঠিয়ে লাভ হয় না। জামিনে এসে আবারও দেহ ব্যবসা শুরু করে। সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র বিষয়গুলো একটু যতœ নিয়ে দেখলে এদের সামাজিকভাবে পুনর্বাসন সম্ভব হতো।