সারাদেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি
সারাদেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) মঙ্গলবার জানায়, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে অব্যাহত ভাবে হ্রাস পাচ্ছে। মেঘনা অববাহিকার সকল নদ-নদীর পানি আরও হ্রাস পেয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পর্যবেক্ষণ করা ৮৬টি পয়েন্টের মধ্যে ১২টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৬৩টি পয়েন্টে, একটি পয়েন্টে পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং ২টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি নুন খাওয়ায় ১৩ সেমি, চিলমারিতে ১০ সেমি, বাহাদুরাবাদে ৯ সেমি, সিরাজগঞ্জে ১১ সেমি এবং আরিচায় ১৪ সেমি হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি ১১ সেমি হ্রাস পেয়েছে। ডালিয়ায় তিস্তা নদীর পানি ৭ সেমি এবং কাউনিয়ায় ৫ সেমি হ্রাস পেয়েছে। অন্যদিকে, পুরনো ব্রহ্মপুত্র নদের পানি জামালপুরে ২৫ সেমি হ্রাস পেয়েছে। ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি ১৩ সেমি হ্রাস পেয়েছে।
তবে ডেমরায় বালু নদীর পানি ১৩ সেমি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ১০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নারায়ণগঞ্জে লক্ষ্যা নদীর পানি ১২ সেমি এবং মিরপুরে তুরাগ নদীর পানি ৫ সেমি হ্রাস পেয়েছে। টঙ্গীতে টঙ্গী খালের পানি ৮ সেমি, রেকাবি বাজারে ধলেশ্বরি নদীর পানি ১৩ সেমি হ্রাস পেয়েছে। শুধুমাত্র ডেমরার বালু নদী ছাড়া এ অববাহিকার সকল নদনদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গঙ্গা অববাহিকায় গঙ্গা ও পদ্মা নদীর পানি পানখায় ১৮ সেমি, রাজশাহীতে ১৫ সেমি, হার্ডিঞ্জ ব্রিজ ও গোয়ালন্দে ১৪ সে.মি এবং ভাগ্যকূলে ৭ সে.মি হ্রাস পেয়েছে। পঞ্চগড়ে করতোয়ানদীর পানি ৩ সে.মি, দিনাজপুরে পুনর্ভবা নদীর পানি ৫ সে.মি, গড়াই বিজ্রে গড়াই নদীর পানি ১৫ সে.মিএবং কামারখালীতে ১৭ সে.মি হ্রাস পেয়েছে। এ অববাহিকায় সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় কানাই ঘাটে সুরমা নদীর পানি ২৭ সে.মি, সিলেটে ১১ সে.মি এবং সুনামগঞ্জে ৫ সেমি হ্রাস পেয়েছে। কুশিয়ারা নদীর পানি আলমশিদে ৮ সেমি এবং শেরপুরে ৫ সেমি, হ্রাস পেয়েছে। মানু নদীর পানি চাটলঘাটে ২৮ সেমি বৃদ্ধি পেলেও মানু রেলওয়ে ব্রিজে ৪১ সেমি এবং মৌলভীবাজারে ৪৫ সেমি হ্রাস পেয়েছে। অন্যদিকে, দুর্গাপুরে সোমেশ্বরি নদীর পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। জারিয়াঝাঞ্জাইলে কংশ নদীর পানি আরও ৮ সেমি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভৈরববাজারে মেঘনা নদীর পানি ৬ সেমি হ্রাস পেয়েছে।
দক্ষিণ-পার্বত্য অববাহিকায় হালদা নদীর পানি নারায়ণহাট ও পঞ্চপুকুরিয়ায় ৫ সেমি বৃদ্ধি পেয়েছে। দোহাজারিতে সাঙ্গু নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই অববাহিকার কোনও নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
এফএফডবি¬¬উসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় কোথাও বৃষ্টি হয়নি। অন্যদিকে, গঙ্গা অববাহিকার দু’এক জায়গায় হালকা এবং মেঘনা অববাহিকার কয়েক জায়গায় হালকা এবং এক জায়গায় ভারি বৃষ্টিপাত হয়েছে। অন্যেিদক, দক্ষিণপূর্ব পার্বত্য অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় লরের গড়ে ৬৩ মিমি, চট্টগ্রামে ২২ মিমি এবং টেকনাফে ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
