২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী আলী আহ্সান মোহাম্মদ মুজাহিদের সাথে তার কার্যালয়ে স্বাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, সাক্ষাৎকালে মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। চামাস মন্ত্রীকে জানান, তিনি টঙ্গীর মৈত্রী শিল্পে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত মিনারেল ওয়াটার ও অন্যান্য পণ্যসমগ্রী দেখে অভিভূত হয়েছেন।

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি মার্কিন সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দুঃস্থ জনগনের কল্যাণে ঢাকা-ওয়াশিংটনের পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কাজী মনোয়ারুল হক, যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল করিম, সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক হাফিজুল ইসলাম মিয়া এবং ইউএসএইডের কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।