২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের দুই কমান্ডারকে বাদ দিয়ে চার্জশীট দাখিল, আদালতে নারাজি আবেদন

নওগাঁর রাণীনগর উপজেলায় বাংলা ভাইয়ের ভিটি ক্যাম্পের কমান্ডার শরিয়তুল্লাহ সীমার এবং ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান খাজাকে বাদ দিয়ে আলোচিত এনজিও কর্মী জিয়াউল হক জিয়া হত্যা মামলার চার্জশীট দাখিল করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এ প্রেক্ষিতে নওগাঁর ১ নং ফৌজদারি আদালতে নিহত জিয়ার পিতা মামলার বাদী ও সাবেক পুলিশ কনস্টেবল জসিমউদ্দিন না রাজি আবেদন করেন। নারাজি আবেদন শুনানি শেষে মঙ্গলবার বিচারক মুন্সী মনিরুজ্জামান আগামী ২২ আগস্ট মামলার সিডি উপস্থাপন এবং আদেশের তারিখ ধার্য্য করেছেন।

নারাজি আবেদনে মামলার বাদী জসিমউদ্দিন উল্লেখ করেন, প্রভাবশালী হওয়ার কারণে বাংলা ভাইয়ের ভিটি ক্যাম্পের কমান্ডার ও ডেপুটি কমান্ডার  সীমার ও খাজাকে বাদ দিয়ে পুলিশ চার্জশীট প্রদান করে। আবেদনে বাদী উল্লেখিত দুজনকে চার্জশীটে অন্তর্ভূক্ত করার দাবি জানান।

নিহত জিয়াকে সর্বহারা সন্দেহে ২০০৪ সালের ১৪ নভেম্বর নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ভিটি গ্রামে বাংলা ভাইয়ের ক্যাডাররা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সীমারসহ আসামীদের নাম উল্লেখ করে রানীনগর থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে এসআই এন্তাজ আলী সীমারকে বাদ দিয়ে ২০ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।