বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত
সারাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডবি¬উসি) জানায়, ব্রক্ষ্মপুত্র-যমুনা অববাহিকায় শুধু ডেমরার বালু নদী ছাড়া সকল নদনদীতে পানি কমেছে।
অন্যদিকে, গঙ্গা অববাহিকায় ভাগ্যকূলে পদ্মা ছাড়া সকল নদীর পানি হ্রাস পেয়েছে। মেঘনা ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার শুধুমাত্র জারিয়াঝাঞ্জাইলে কংশ নদী ছাড়া সকল নদ-নদীতে পানি হ্রাস পেয়েছে।
পর্যবেক্ষণ করা মোট ৮৬টি পয়েন্টের মধ্যে ১০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৬০টি পয়েন্টে, একটি পয়েন্টে পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং ডেমরার বালু নদীতে, ভাগ্যকূলে পদ্মা নদীতে এবং জারিয়াঝাঞ্জাইলে কংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রক্ষ্মপুত্র-যমুনা নদীর পানি নুনখাওয়ায় ১৪ সেমি, চিলমারিত ও সিরাজগঞ্জে ১৫ সেমি, বাহাদুরাবাদে ১০ সেমি,
আরচায় ১৬ সেমি হ্রাস পেয়েছে। ধরলা নদীর পানি কুড়িগ্রামে ১০ সেমি হ্রাস পেয়েছে। অন্যদিকে, পুরাতন ব্রহ্মপুত্র নদী জামালপুরে ২২ সেমি, ময়মনসিংহে ১২ সেমি হ্রাস পেয়েছে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি পানখায় ১১ সেমি, রাজশাহীতে ১৫ সেমি, হার্ডিঞ্জ ব্রিজে ২১ সেমি, গোয়ালন্দে ১৬ সেমি, হ্রাস পেয়েছে। ভাগ্যকূলে পানি ১২ সেমি, হ্রাস পেলেও এখনও বিপদসীমার ২ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেটে ১৭ সেমি এবং সুনামগঞ্জে ৯ সেমি হ্রাস পেয়েছে।
জারিয়াঝাঞ্জাইলে কংশ নদীর পানি ১৫ সেমি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ১০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দক্ষিণপার্বত্য অববাহিকায় মুহুরি নদীর পানি পরশুরামে ৫ সেমি এবং হালদা নদীর পানি নারায়নহাট ও পঞ্চপুকুরিয়ায় কিছুটা হ্রাস পেয়েছে।
এফএফডবি¬¬উসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রক্ষ্মপুত্র ও গঙ্গাও দক্ষিণপূর্ব পার্বত্য অববাহিকার দু’এক জায়গায় হালকা এবং মেঘনা অববাহিকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় কানাইঘাটে ২৮ মিমি, সুনামগঞ্জে ২৫ মিমি, এবং হবিগঞ্জে ১৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
