বাদশাহ ফাহাদের মৃত্যুতে এরশাদের শোক
সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বলেন, বাদশাহ ফাহাদ শুধু পবিত্র ভূমি সৌদি আরবের বাদশাহ ছিলেন না, তিনি মহাপবিত্র কাবা শরীফেরও হেফাজতকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সৌদি জনগণ একজন অবিসংবাদিত নেতা এবং গোটা মুসলিম জাহান একজন অকৃতিম বন্ধুকে হারাল।
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মরহুম বাদশাহর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
