আওয়ামী লীগের সংসদে যোগদান ইস্যুতে সেমিনারে বিতর্ক
বিরোধীদলীয় চীপ হুইপ আব্দুস শহিদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)র আবাসিক প্রতিনিধি ইয়রগেন লিসেনার রোববার এক সেমিনারে আওয়ামী লীগের জাতীয় সংসদে যোগদান ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েন।
স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ডেমোক্রেসি (এসপিডি) প্রকল্পের আওতায় ইউএনডিপি এবং বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে রাজধানীর একটি হোটেলে ‘পার্লামেন্টারি কমিটিস ইন ওয়েস্টমিনস্টার সিস্টেম : লেসন ফর বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে লিসেনার প্রশ্ন তোলেন, সাংসদরা যদি সংসদে যোগদান না ই করে, তাহলে সাংসদ হিসেবে তারা সম্মানী ভাতা কী করে নেন?
আব্দুস শহিদ বলেন, ইউএনডিপি হচ্ছে একটি উন্নয়ন সহযোগী এবং লিসেনারের এই ধরনের কথা শুনানোর কোন অধিকার নেই।
লিসেনারের বক্তব্য কটাক্ষপূর্ণ ও অবমানাকর বলে উল্লেখ করে বিরোধী দলের চীপ হুইপ লিসেনারকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য আহবান জানান।
