যমুনা বেভারেজের পাইনএপেল, ক্রাউন, লেমন এ এ্যলকোহল!
যমুনা বেভারেজের বাজারজাত করা তিনটি কোমল পানীয়তে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল থাকার অভিযোগে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ চার কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে।
মামলার অন্য অভিযুক্তরা হলেন-বাবুলের স্ত্রী সালমা ইসলাম, ছেলে এমডি শামীম ইসলাম ও জিএম সুরোজ আলী।
সূত্র জানায়, যমুনা গ্রুপের পানীয় হান্টার ও ক্রাউন আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ সম্প্রতি পাইন এ্যপেল ড্রিংক্স, ক্রাউন ড্রিংক্স ও লেমন ড্রিংক্স নামে তিনটি কোমল পানীয় বাজারে ছাড়ে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষকের রিপোর্টে ওই তিনটি পানীয়ের মধ্যে অ্যালকোহল (১ দশমিক ৩৫ ভাগ) ও বিয়ারের উপকরণ পাওয়া যায়।
ফলে শনিবার গাজীপুর মাদকদ্রব্য সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খান উল্লেখিত চার কর্মকর্তার এই বিরুদ্ধে মামলা দায়ের করেন।
