২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ বিধ্বস্ত, খাগড়াছড়ি-চট্টগ্রাম-ফেনী সরাসরি যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ির ব্যাঙমারায় বেইলি ব্রিজ বিধ্বস্ত হওয়ায় খাগড়াছড়ি-চট্টগ্রাম-ফেনী সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শনিবার রাতে একটি কৃষি পণ্যবাহী ট্রাক ব্রিজটিতে ওঠামাত্র ২০০ ফুট গভীরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক মারাত্মক আহত হয়।

পুরাতন জরাজীর্ণ বেইলি ব্রিজটি ধসে পড়ায় দু’পাশের কয়েকশ যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছে। এছাড়া পণ্যবাহী ট্রাকটি এখন আটকা পড়ে আছে। যাত্রীরা পাহাড়ি পথে চলাচল করে রাস্তা পার হচ্ছে।

জানা যায়, পাহাড়ি ঢল এবং অব্যাহত পাহাড় ধসের কারণে জেলার কমপক্ষে ৪০টি পুরাতন বেইলি ব্রিজ ঝুঁকির মধ্যে রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বিডিনিউজকে জানান, বিধ্বস্ত ব্রিজটি পুনঃসংযোগ করে যান চলাচল স্বভাবিক করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।