২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত ৪০ লাখ : স্বাস্থ্য মন্ত্রী

বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ মানুষ নিরব ঘাতক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রোববার হোটেল সোনার গাঁও-এ রক্ত ও কর্ণিয়া সংগ্রহে দেশের বৃহত্তম সামাজিক সংগঠন সন্ধানী আয়োজিত ‘বাংলাদেশে হেপাটাইটিস সি প্রতিরোধে গণ সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি শেষ হওয়া এক জরীপের উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের প্রায় তিন শতাংশ মানুষ হেপাটাইটিস বি’র চেয়েও ভয়ানক এই ভাইরাসে আক্রান্ত। সারা বিশ্বের ১৭ কোটি মানুষ এই ভাইরাসের শিকার, যার মাধ্যমে লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগ হতে পারে।

মন্ত্রী নিরব ঘাতক এ সমস্ত ভয়ানক রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধের জন্য গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।