২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র হামলায় ৩ পিসিজেএসএস কর্মী আহত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলী এলাকায় রোববার জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সমর্থকদের ওপর পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর হামলায় তিন জেএসএস কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

স্থানীয় নিরাপত্তা বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ গজেন্দ্র লাল চাকমা, সাধন বিকাশ চাকমা ও রঞ্জন কুমার চাকমাকে উদ্ধার করে।

সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে এই হামলা সংঘটিত হয়। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।