২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব পরিবেশ দিবস‘ ২০০৫ উদযাপন উপলক্ষ্যে জাবিতে বিভিন্ন কর্মসূচি

‘বিশ্ব পরিবেশ দিবস‘ ২০০৫ উদযাপন উপলেক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব এবং ‘উন্নয়ন সমন্বয়‘ এর যৌথ উদ্যোগে সোমবার দিনব্যপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দিনব্যপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পরিবেশ বিষয়ক র‌্যালি এবং সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান।

এছাড়া রয়েছে বৃক্ষরোপন, রেজিস্ট্রেশন, প্রবন্ধ উপস্থাপন, মুক্ত আলোচনা এবং পরিবেশ বিষয়ক ভিডিও প্রদর্শনী।

‘সবুজ নগরী-সুন্দর পৃথিবী‘ এ স্লোগানকে উপজীব্য করে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।