২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে বাসের চাপায় আহত ৪

কেরণীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু এলাকায় শনিবার রাতে একটি যাত্রীবাহি বাসের চাপায় চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:00 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দুইজন মহিলা রিকশায় করে নয়াবাজার থেকে কেরাণীগঞ্জ আসার পথে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কাছে বাসটি রিকশায় ধাক্কা দিলে রিকশাচালক ও রিকশার দুই আরোহী গুরুতর আহত হয়।

আহত রিকশা যাত্রীরা হচ্ছে নাজমা (২২) ও বেবী (২৩)। রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।

রিকশায় ধাক্কা দেওয়ার পর বাসটি দ্রুত গতিতে চলে যাওয়ার সময় কেরাণীগঞ্জের কদমতলা মোড়ে রিপন (৩০) নামে এক যুবককে বাসটি আবার ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয় জনতা বাসটি আটক করে।

আহতদের মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে রিকশা চালক ও রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দুজনের অবস্থা বর্তমানে আশংকাজনক।