২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোতোয়ালীর ৬ দোকানে ডাকাতি, ৫ ডাকাত গ্রেফতার

রাজধানীর কোতোয়ালী থানার সুরিটোলা এলাকায় শুক্রবার রাতে ৬ টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডিবি পুলিশ ওই রাতেই একটি হোটেল থেকে পাঁচ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ এ সময় ৩ টি অস্ত্র এবং গুলি উদ্ধার করে।

ওই হোটেল থেকে আরও ৭ যৌন কর্মীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ডাকাতির ঘটনার প্রতিবাদে সুরিটোলা এলাকার কয়েকশত ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ।

সূত্র জানায়, শুক্রবার রাতে মাদ্রাসা মার্কেটের ৬ টি দোকান থেকে দুস্কৃতকারীরা প্রায় ৬৩ হাজার টাকা লুট করে। শনিবার সকালে ব্যবসায়ীরা জানতে পারে, তাদের দোকানে ডাকাতি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছে, মার্কেটে ১৩ জন নিরাপত্তাকর্মী থাকলেও ডাকাতির সময় তারা কেউ উপস্থিত ছিল না।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তারা জিজ্ঞাসাবাদের জন্য জালাল নামে মার্কেটের একজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এদিকে পুলিশ বলেছে, মগবাজারের একটি হোটেল থেকে গ্রেপ্তারকৃত ৫ ডাকাত মালিবাগের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতরা হলো, মোহাম্মাদ আলী ওরফে আঙ্গুলকাটা আলী (৪০), আকাশ (২৬), মঈনুল (২৫), রইস ৯২২), এবং রফিক (২৬) এবং গ্রেপ্তারকৃত ৭ যৌনকর্মী হলো মর্জিনা, চৈতী, নিশি, কবিতা, কলি, লাবনী এবং আলেয়া।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ডাকাতদের কোর্টে হাজির করা হয়েছে এবং ৭ যৌনকর্মীকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।