২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারে ৭টি দোকান ও ৮টি ঘর আগুনে পুড়েছে

রাজধানীর কারওয়ানবাজার কাঁচাবাজারে ৭টি দোকান এবং ৮টি মেস ঘর আগুনে পুড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর কর্মীরা জানায়, শনিবার বেলা ১২টার দিকে আবদুল মান্নানের মালিকানাধীন মেসের কেরোসিনের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় তিনটি স্টিল ট্রাংকের দোকান এবং একটি সেলুনসহ দোকান এবং ওই ঘরগুলো পুড়ে যায়।

আগুন লাগার ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলে সাড়ে ১২টায় আগুন নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। তবে কেউ হতাহত হয়নি।