২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস‘ লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেল হাজার হাজার যাত্রী

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭০৯ নং পারাবত এক্সপ্রেস শনিবার সকাল নয়টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করে পয়েন্ট পার হওয়ার সময় হঠাৎ করে বিকট শব্দে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 11:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ট্রেন চালক বিষয়টি টের পেয়ে সাথে সাথে ট্রেনটি থামিয়ে দিলে অল্পের হাজার হাজার যাত্রীর প্রাণ রক্ষা পায়।

এক ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি সিলেটের দিকে যাত্রা করে।

এ দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলীয় জোনের সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সকাল নয়টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ভৈরব স্টেশন অতিক্রমকালে সিগন্যালিং পয়েন্টে বিকট শব্দে লাইনচ্যুত হয়। পিছনের বগিটি লাইন থেকে আড়াআড়ি হয়ে গেলেও হুক না ছোটায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তবে প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে সূত্র জানায়, ভুল অপারেশনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে ভৈরব রেলওয়ের নির্বাহি প্রকৌশলী বিডিনিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুল অপারেশনই দুর্ঘটনার কারণ। ভুল অপারেশনের জন্য বগিটি টু ওয়ে হয়ে দুর্ঘটনায় পতিত হয়।

রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া ও ঢাকায় রিলিফ ট্রেন চাওয়া হয়েছে। রিলিফ ট্রেন আসার পর দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচলের উপযোগী করতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে।