২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারিতে দুই এনজিও কর্মী খুন

ফরিদপুরের বোয়ালমাড়িতে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তদের হাতে বৃহস্পতিবার গভীর রাতে খুন হয়েছে দুই এনজিও কর্মী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিহত লিপলাল মারড়ি (৩৫) ও তপন কুমার রায় (৩০) দু’জনই খ্রিস্টান সম্প্রদায়ের এবং খ্রিস্টান লাইফ বাংলাদেশ নামের একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করতেন।

তাদের দুজনেরই বাড়ি দিনাজপুর জেলায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার গুনদহার ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের কুমুদ রঞ্জন বাকচী’র বাড়িতে ভাড়া থাকতেন তারা। ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে জখম করা হয়। এই সময় তাদের চিৎকারে বাড়িওয়ালা ও প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, প্রাথমিক ভাবে তারা ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে । লাশ দুটো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালক কুমুদ রঞ্জন বাগচীর ছেলে বিপুল কুমার বাগচী বাদী হয়ে বোয়ালমারী থানায একটি মামলা দায়ের করা হযেছে। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি।

এলাকাবাসী জানায়, নিহতরা স্থানীয় লোক জনদের আর্সেনিক সমস্যা ও বাল্য বিবাহ রোধ সম্পর্কে পরামর্শ দিত। তারা আরও জানায় নিহতরা ছিল শান্তশিষ্ট ও ধর্মপরায়ণ।

এদিকে দি ক্রিশ্চিয়ান লাইফ, বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের সুপারভাইজার পিটার বি বোস জানান, ময়না তদন্ত শেষে দু’জন কমীর লাশ সংস্থার খরচে তাদের গ্রামের বাড়ি পাঠানো হবে।