আনসারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৯ ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর ১৮ জনের জামিন মঞ্জুর
নৌবিহারে গিয়ে আনসারদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ১৯ ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর ১৮ জনেরই জামিন মঞ্জুর হয়েছে।
সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
জামিনের কারণ হিসেবে বলা হয়েছে, এদের কে কোন ধরনের অপরাধ করেছে, মামলার এজাহারে তার সুনির্দিষ্ট উল্লেখ নেই। একই সাথে মামলায় উল্লেখিত ঘটনায় আহতদের কোনো চিকিৎসা সনদ বা ছাড়পত্র আদালতে জমা দেওয়া হয়নি।
২২ জুলাই ঢাকার লালবাগ ও কেরানীগঞ্জের ১৯ জন যুবক ‘এমভি সাব্বির-৩’ নামের একটি দোতলা লঞ্চে নৌবিহারে যায়। লঞ্চটি চাঁদপুর এলাকায় গিয়ে ফিরে আসার সময় ওইসব যুবকরা তাদের সঙ্গে থাকা তরুণীদের শ্লীলতাহানির চেষ্টা করে। লঞ্চের লোকজন এতে বাধা দিলে ওইসব যুবকদের সাথে লঞ্চ কর্মীদের সংঘর্ষ হয়।
এসময় পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে এবং কেরানীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়।
