২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের শিকার নারী-শিশুর মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক পাঠ্যক্রম চালু হচ্ছে

বাংলদেশ ও ভারতে পাচারের শিকার নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে একই পাঠ্যক্রম চালু করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আহছানিয়া মিশন আয়োজিত বুধ ও বৃহস্পতিবারের পরামর্শ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক কাজী রফিকুল ইসলাম।

এ সভায় আরও উপস্থিত ছিলেন, মিশনের কর্মসূচি বিভাগের প্রকল্প পরিচালক এমইউএম মালেক, প্রফেসর রোকেয়া বেগম, অ্যাডভোকেট শিরিন, পশ্চিম বঙ্গের সঙ্গীতা দেব, সঞ্জয় বিশ্বাসসহ অনেকে।

তারা জানান, বাংলাদেশের আটটি ও ভারতের পাঁচটি শেলটার হোমে জরিপ চালিয়ে পাচারকৃত নারী ও শিশুদের নানা সমস্যা পর্যালোচনা করে মনোসামাজিক স্বাস্থ্য সেবা বিষয়ক একই পাঠ্যক্রম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পৃথক পৃথক শেল্টার হোমের নারী ও শিশু একই সেবা পাবে এবং প্রয়োজনে ভিন্ন ভিন্ন শেল্টার হোমে তাদের স্থানান্তর করা যাবে।

তারা আরও জানান, এ কার্যক্রম প্রথমে বাংলাদেশের আটটি শেল্টার হোম ও পশ্চিম বঙ্গের পাঁচটি শেল্টার হোম এবং ড্রপইন সেন্টারগুলোতে চলবে। পরে এ সেবা আরও বিস্তৃত করা হবে।

এ পরামর্শ সভায় পাচারের শিকার নারী ও শিশুর মানসিক স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত দু’দেশের ১৪টি সংস্থার ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।