২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপীবাগের সন্ত্রাসী খোকন হত্যা মামলার রায় স্থগিত, ৩ আগস্ট নতুন তারিখ

মামলার নথি পর্যালোচনা করে রায় প্রস্তুত সম্মন্ন না হওয়ায় বুধবার গোপীবাগের সন্ত্রাসী রবিউল্লাহ খোকন হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়নি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আগামী ৩ আগস্ট মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফিরোজ আলমের আদালতে মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

১৯৯৯ সালে ২৩ এপ্রিল বেলা পৌনে দুইটায় খোকন তার বাবাসহ পরিবারের সদস্যদের নিয়ে গোপীবাগ পঞ্চায়েত কবরস্থান থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়।

এ ঘটনায় তার বাবা চান মিয়া মতিঝিল থানায় সন্ত্রাসী আসিফ, ঈদুল, শিমুল, জবা ও তোতাসহ ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে পূর্ব শত্রুতার কারণে খোকনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলার আসামিদের মধ্যে ঈদুল ও জবা বর্তমানে কারাগারে রয়েছে। অন্য সব আসামিই পলাতক রয়েছে।

মামলাটি প্রথমে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। ওই আদালতেই মামলার অভিযোগ গঠন করা হয়।

পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।