২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে গরু নিয়ে ঝগড়ায় ১ জন হাসপাতালে, অন্যজন হাজতে

পটুয়াখালীতে গরু নিয়ে ঝগড়ায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পিয়ন হাজতে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) পিয়ন হাসপাতালে ভর্তি। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

স্থানীয় সূত্র জানায়, ডিসির বাংলো এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পিয়ন আ. বারেক এবং এডিএমের পিয়ন মো. জাহাঙ্গীর দুটো গরু পালন করে আসছে। মঙ্গলবার দুপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুজনের ঝগড়া হয়। এ ঝগড়া হাতাহাতি থেকে লাঠালাঠিতে গড়ায়।

এসময় জাহঙ্গীরের মাথা ফেটে যায়। এনিয়ে বারেকের বিরুদ্ধে এডিএমের নাজিরের দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।