নিউইয়র্কে ইউএনডিপি প্রশাসক ব্রাউনের সাথে জমিরউদ্দিন সরকারের সাক্ষাত
জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার সোমবার বিকালে নিউইয়র্কে ইউএনডিপির প্রশাসক মার্ক ম্যালোক ব্রাউনের সাথে সাক্ষাত করেছেন।
এসময় উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংশা করেন ব্রাউন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটি প্রশংসনীয় মডেল। তিনি আরও বলেন, বাংলাদেশ সফরের সময় তিনি এ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখেছেন।
স্পিকার জাতীয় সংসদে গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদকে সহযোগিতা দেওয়ায় ইউএনডিপিকে ধন্যবাদ জানান।
সাক্ষাতকালে তাদের মধ্যে বিষয় জাতিসংঘ সংস্কার কর্মসূচির ব্যাপারেও আলোচনা হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
