২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাচারিতা বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে: বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী আচরণ বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অধ্যাপক চৌধুরী মঙ্গলবার সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এবিএম আরিফুজ্জামান, মোহাম্মদ শফিকুল ইসলাম, এমএ জলিল ও মাহফুজুর রহমান শিকদারের নেতৃত্বে ডিএনডি এলাকার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

সাবেক রাষ্ট্রপতি বলেন, সরকারি দলের লোকজন মেধা, সততা ও দেশপ্রেমের পরীক্ষায় পাশ করেনি। তারা প্রশাসনকে পঙ্গু করে ফেলেছে। সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধ এবং দারিদ্র বিমোচনে তাদের কোন কর্মসূচি নেই। তিনি জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশপ্রেমিক ও সৎ মানুষদের বিকল্পধারায় যোগদানের আহবান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ওবায়দুর রহমান মৃধা, নবাব বাহাদুর প্রমুখ।