২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিম্নচাপ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা বন্দরসহ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়ে ক্রমশ তা আরও উত্তর-পশ্চিমে সরে আসছে। নিম্নচাপটি মঙ্গলবার দুপুরে উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছিল। নিম্নচাপের কারণে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।

উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকতে এবং সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।