২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ৪ আনসার সদস্য আহত

ঢাকার মিরপুরের বড়বাগে সোমবার একদল সন্ত্রাসীর হামলায় কমপক্ষে চার জন আনসার সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আহতরা হচ্ছেন, মোহাম্মদ আমিরুল (৩৫), রিপন মিয়া (৩২), মোশাররফ হোসেন (২৬) এবং বিল্লাল হোসেন (২৮)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্র মতে, বড়বাগের দেশবাংলা সাবান কারখানায় নিয়োজিত আনসার সদস্যদের উপর রড এবং লাঠি হাতে কমপক্ষে ১৫জন সন্ত্রাসী হামলা চালায়।

আহতরা জানান, সন্ত্রাসীদের অসামাজিক কর্যক্রমে বাধা দেয়ার কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেফতারও হয়নি বলে পুলিশ সুত্র জানিয়েছে।