সংবাদপত্রের স্বাধীনতায় কখোনেই বাধা হবো না: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সোমবার বলেছেন, তার নিজের বিরুদ্ধে রিপোর্ট ছাপা হলেও তিনি সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সবসময় সতর্ক থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডিইউজেএ) আয়োজিত ‘তথ্য জানার অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য জানার অধিকার নিশ্চিত করতে এবং দাপ্তরিক গোপনীয়তা আইন সংশোধনের সরকার পদক্ষেপ নিয়েছে।
দাপ্তরিক গোপনীয়তা আইন সংশোধনে সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদপত্রের মালিকদের পরামর্শ দানের ব্যাপারে এগিয়ে আসা উচিত তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সাংবাদিক হত্যামামলার দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাগুলোকে দ্রুতবিচার আদালতের আওতায় নিয়ে আসা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র মিলনায়তনে (টিএসসি) আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য এসএমএ ফায়েজ, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক গাজিউল হাসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউজেএর প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বেশ কিছু আইনে তথ্য জানার অধিকারকে অবজ্ঞা করা হয়েছে। এক্ষেত্রে নিজস্ব নিয়ন্ত্রণ প্রক্রিয়াও স্বাধীন গণমাধ্যমের উত্থানকে বাধাগ্রস্ত করেছে।
ডিইউজেএর সভাপতি নজরুল করিম ভূইয়ার সভাপতিত্বে সেমিনারের সমন্বয়কারী ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান জাহিদ তুষার।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জিএ সিদ্দিকী, ঢাবি শিক্ষক সৈয়দ রাশিদুল হাসান, ডিইউজেএর প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক রাজা।
সেমিনারে বিশ্ববিদ্যালয় রিপোর্টিংয়ের জন্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান জাহিদ তুষারকে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।
