২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের আবেদন না মঞ্জুর, রাষ্ট্রদ্রোহী মামলার প্রস্তুতি চলছে ১১ জন জঙ্গি ক্যাডারের বিরুদ্ধে

রাজশাহীতে আটক ১১ জঙ্গি ক্যাডারের জামিনের আবেদন সোমবার না মঞ্জুর হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তাদের রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, আটক ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার প্রস্তুতি চলছে।

সোমবার তাদের সাত দিনের রিমান্ড শেষ হলে পবা উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয় এবং এ সময় আর কোন রিমান্ডের আবেদন করা হয়নি। পবা থানা সূেত্র জানা যায়, গুরুত্বপূর্ণ কোন তথ্য না পাওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে কোন রিমান্ডের আবেদন করা হয়নি।

গোয়েন্দা সূত্রে জানা যায়, ১১ জঙ্গি ক্যাডার রিমান্ডকালীন সময়ে রাজশাহী ও ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে ব্যাপক জিজ্ঞাসাবাদের সময় দাবি করেছে, তারা বাংলা ভাইয়ের ক্যাডার নয়। তারা আহলে হাদিস বাংলাদেশের সঙ্গে জড়িত। তারা এ সংগঠনের আমির ড. আসাদুল্লাহ আল গালিবের অনুসারী।

গত ১৮ জুলাই রাজশাহীর পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রাম থেকে এক গোপন বৈঠককালে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের মধ্যে বাংলা ভাইয়ের ট্রেনিং কমান্ডার এনামুল হকও ছিল। ১৯ জুলাই পবা পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ জুলাই তাদের ঢাকায় জয়েন্ট ইন্টারগেশন সেলে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে ঢাকায় জঙ্গিদের থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার কারণেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।