২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক অধ্যাপক খালেদের স্ত্রীর ইন্তেকাল

চট্টগ্রামের দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের স্ত্রী আমেনা খাতুন সোমবার বেলা ১০টায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কিছুদিন পূর্বে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অল্প সময়ের ব্যবধানে জ্যেষ্ঠপুত্র ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জমির ও স্বামী অধ্যাপক মোহাম্মদ খালেদের মৃত্যুতে তিনি ভেঙ্গে পড়েছিলেন।

সোমবার বিকালে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা শেষে মরহুমার মরদেহ রাউজানের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, গুনগ্রাহী, বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

চিটাগাং জার্নালিষ্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) এর সভাপতি মো: মোস্তফা কামাল এবং সাধারন সম্পাদক এনামুল হক এক বিবৃতিতে আমেনা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।