২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভাগা আন্দোলনের সংগ্রামী নেতা ডা.কালীপদ বর্মন শয্যাশায়ী

ব্রিটিশ বিরোধী ও তেভাগা আন্দোলনের সংগ্রামী নেতা কসরেড ডা.কালীপদ বর্মন বার্ধক্য জনিত ও জটিল কিডনী রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গত দু’মাস ধরে তিনি গ্রামের বাড়ি উলিপুর থানার মধুপুরে শয্যাশায়ী ছিলেন।

একসময়ের সাহসী এই মানুষটির পরিবারের সদস্যরা জানান, তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। অথচ তার পক্ষে এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয়।

দেশের জন্য আন্দোলনে বহুবার কারাবরণ করেছেন, আত্মগোপন করে থেকেছেন আর অংশ নিয়েছেন বহু সংগ্রামে আন্দোলনে। ১৯৪০ সালে তৎকালীণ অবিভক্ত ভারত বর্ষের কমিউনিষ্ট পার্টির সভ্য পদ লাভ করেছিলেন।

ডা. কালিপদ বর্মনের বর্তমান পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য দেশের সকল শ্রেনীর মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে।