‘জনগণের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে’
নীতি নির্ধারণ প্রক্রিয়াকে অধিক গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করে তুলতে পারস্পরিক কল্যানকর সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোড় দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল কবির তালুকদার।
তিনি রোববার রাজধানীতে “সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওএস), এভিডেন্স এন্ড পলিসি ইনফ্লুয়েন্স” শীর্ষক দু’দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নে অংশগ্রহণের ভূমিকা অনস্বীকার্র্য । আমাদের বর্তমান সরকারের পরিকল্পনা হচ্ছে জনগনের সার্বিক উন্নয়ন সাধন করা।
ব্র্যাক সেন্টারে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন অন্বেষন বাংলাদেশ এবং ওভারসিস ডেভলপমেন্ট ইনিস্টিটিউট ( ওডিআই), ইউকে নামে দুটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন।
