বান্দবানে আবারো বিপুল অস্ত্র শস্ত্র উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের দূর্গম সীমান্তে আবারো বিপুল সংখ্যক অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডিআর সদস্যরা জেলার নাইক্ষ্যংছড়ি ও থানচি এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে চারটি বড় আকৃতির ল্যান্ড মাইন, দুটি রকেট শেল, দুটি এসবিবিএল গান এবং বিভিন্ন ধরণের ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, শনিবার এ সব অস্ত্র শস্ত্র গহীন অরণ্যে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। মায়ানমারের গেরিলা গ্রুপ এ সব অস্ত্র ব্যবহার করার জন্য অরণ্যে লুকিয়ে রেখেছিলো বলে তাদের ধারণা।
সেনা ও বিডিআর সদস্যরা এর আগে কখনও এই ধরণের শক্তিশালী ল্যান্ড মাইন উদ্ধার করতে পারেনি।
এ নিয়ে গত এক সপ্তাহে মায়নমার সীমান্ত থেকে বিডিআর এবং সেনা সদস্যরা তিন দফায় পাঁচটি একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমান অস্ত্র শস্ত্র উদ্ধার করলো।
