২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার উৎকর্ষ বিধানে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষার্থীদের শিক্ষার উৎকর্ষ বিধানে ব্রিটিশ কাউন্সিল তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবার রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্টাডি অব এলএলবি অ্যান্ড ডিসটেন্স এক্সটার্নাল প্রোগ্রাম শীর্ষক এক সেমিনারে তিনি এ আশ্বাস দেন।

আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার এওয়াইএম ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম আজিজুর রহমান, স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ডীন ইয়াসমীন আরা লেখা, ইউনিভার্সিটি অব লন্ডনের আইন বিভাগের ডিরেক্টর ড. বেভারলি ব্রাউন, ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন অ্যান্ড মার্কেটিং ম্যানেজার রাইকাহ ওয়ালি।

ইউনিভার্সিটি অব লন্ডন-এর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অ্যাডভাইজার মিসেস সুজান গিডম্যান বলেন, দেশের শিক্ষার্থীদের প্রতিভা প্রশংসনীয়।

সভাপতির ভাষণে ব্যারিস্টার ফজলুল হক বলেন, আইন শিক্ষা শিক্ষার্থীদের ন্যায়-অন্যায় সম্পর্কে সচেতন করে তোলে। দেশের সামাজিক প্রেক্ষাপটে আইন শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।