দক্ষিণ এশিয়ার মাওবাদীরা বাংলাদেশে বৈঠকে বসবে
দক্ষিণ এশিয়ার বিচ্ছিন্নতাবাদী মাওবাদীরা তাদের ভবিষ্যত পরিকল্পনা চূড়ান্ত করতে এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে একটি বৈঠকে মিলিত হবে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ইলেকট্রনিক নিউজ পেপার ‘সাউথ এশিয়ান ট্রিবিউন’ শনিবার জানায়, এই অঞ্চলের মাওবাদী জোটের বৈঠকটি ২০০৫ সালের শেষ দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার এই গেরিলা সংগঠনটির জোটের নাম কোঅর্ডিনেশন কমিটি অব মাওয়িস্ট পর্টিজ এন্ড অর্গানাইজেশনস অব সাউথ এশিয়া।
১৯৭৫ সালে নিহত সিরাজ শিকদার প্রতিষ্ঠিত পূর্ব বাংলা সর্বহারা পার্টি এই জোটের অন্যতম শরিক। বাংলাদেশে বৈঠক আয়োজনের জন্য পুর্ব বাংলা সর্বহারা পার্টি সব রকম তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
কয়েকটি দেশে বেশ খোলামেলাভাবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এমন কয়েকজন বামপন্থী নেতা এবছরই এপ্রিলে ভারতের রাজধানী নতুন দিল্লীতে ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) ১৮তম কংগ্রেসে যোগ দেন।
