২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু

জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বিসিক এলাকায় শুক্রবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক মহিলার মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

নিহত রহিমা বেগম (৪৫) সাপ্টিবাড়ী ইউনিয়নের নাইগড় গ্রামের গ্রাম পুলিশ আছির উদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বুড়িসারীগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাপ্টিবাড়ী বিসিক এলাকার দৌলা ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারী মহিলাকে ধাক্কা দিলে বাসের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পুলিশ বাস বা চালককে আটক করতে পারেনি এবং এ ব্যাপারে কোনও মামলাও হয়নি।