বাংলাবাজারে ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালন
বই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাংলাবাজারের বই ব্যবসায়ীরা বৃহস্পতিবার আধা বেলা ধর্মঘট পালন করেছে।
আল-বারাকা লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের উপর সন্ত্রাসীরা মঙ্গলবার হামলা চালায়।
ধর্মঘট চলাকালীন ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এবং অপরাধীদের গ্রেফতারের জন্য বিভিন্ন শ্লোগান দেয়।
