মালয়েশিয়ায় বাংলাদেশী রাষ্ট্রদূতের অবস্থা উন্নতির পথে
মালয়েশিয়ায় বাংলাদেশী রাষ্ট্রদূত শফি ইউ আহমেদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
রাষ্ট্রদূত বুধবার রাতে কুয়ালালামপুরে এক দুর্ঘটনায় তার ছেলে এবং ড্রাইভারসহ আহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, তিনি ডান পা এবং মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া সত্ত্বেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
বুধবার রাতে রাষ্ট্রদূতের গাড়িকে দুটি স্পোর্টস কার মুখোমুখি ধাক্কা দিলে তিনি তার ছেলে ও ড্রাইভারসহ আহত হন।
এরপর কুয়ালালামপুরের গ্লেনিগলস হাসপাতালে রাষ্ট্রদূতের পায়ে অস্ত্রোপচার করা হয়।
তার স্ত্রী সেহেলী শফি বিডিনিউজকে টেলিফোনে জানান, রাষ্ট্রদূত এবং অন্যরা এখন বিপদমুক্ত রয়েছেন।
