চিতাবাঘ ‘মনিকা’র মৃত্যুর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি
ঢাকা চিড়িয়াখানার চিতাবাঘ মনিকার মৃত্যুর ঘটনা তদন্ত করতে গঠিত কমিটি বৃহস্পতিবার কাজ শুরু করেছে।
চিড়িয়াখানা সূত্র জানায়, বৃহস্পতিবার কমিটির সদস্যরা দিনভর চিড়িয়াখানায় অবস্থান করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করেছেন। দু’একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন পেশ করবে কমিটি।
মঙ্গলবার রাতে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় মনিকা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ভেটেনারী হাসপাতালের ডাক্তাররা অনেক চেষ্টা করেও মনিকার জ্ঞান ফেরাতে পারেননি।
মনিকার মৃত্যু ঘটনা তদন্তে পশু সম্পদ অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) ড. শাহজাহানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
