২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ১ম সিএমএম জেডএ সামুসল হকের স্ত্রীর ইন্তেকাল

ঢাকার প্রথম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেডএ সামুসল হকের স্ত্রী বেগম ফিরোজ জাহান হক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে.......রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী, তিন পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ২৪ জুলাই মরহুমার ধানমণ্ডির ৯/এ সড়কের ৩৪ নম্বর বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।