সাংবাদিক বেলাল হত্যায় অভিযুক্ত ধীরা আবারও ৩ দিনের রিমান্ডে
খুলনার সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অভিযুক্ত মূল পরিকল্পনাকারী শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরাকে আবার তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
নগরীর খানজাহান আলী থানা পুলিশ তারিকুল ইসলাম শিপলু হত্যা মামলায় ধীরাকে আবার রিমান্ডে নেয়। একই মামলায় ১৭ জুলাই তাকে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিম শেফিনা বেগম ধীরাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ৫ জুলাই ধীরাকে ঢাকার সিআইডি অফিস থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দুই সহযোগী এখলাছুর রহমান এখলাছ ও আনোয়ার হোসেনকে খুলনা থেকে পুলিশ গ্রেফতার করে। তারা ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
