২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল ২৩ জুলাই বাংলাদেশে আসছেন

অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী ২৩ জুলাই  বাংলাদেশ সফরে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিল এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ সদস্যর এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিবেন অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের  চেয়ারম্যান অদিস সি আগারওয়ালা। দলটি ২৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এছাড়া তারা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে দুুদেশের আইনপেশা ও বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে মতবিনিময় করবেন।