আহমদীয়াদের পরিস্থিতি নিয়ে ইইউ মিশন প্রধানের উদ্বেগ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনের প্রধানরা বাংলাদেশে আহমদীয়া সম্প্রদায়ের ‘দুর্ভাগ্যজনক’ পরিনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা সাম্প্রতিক সময়ে ঢাকার উত্তরায় নির্মানাধীন আহমেদিয়া মসজিদে হামলাসহ গত ১৮ মাসে তাদের বিরুদ্ধে ২০ টি হামলার কথাও উল্লেখ করেন।
বিবৃতিতে ২০০৪ সালের জানুয়ারি মাসে সরকার কর্তৃক আহমদীয়া প্রকাশনা বন্ধের বিষয়টিও উল্লেখ করা হয়। তারা আরও বলেন এই বিষয়টি হাই কোর্টে এখনও বিচারাধীন রয়েছে।
ইইউ মিশন প্রধানরা একইভাবে আহমদীয়া বিরোধীদের দাবীর কাছে পুলিশের বার বার নতি স্বীকার করার ফলে তাদের মসজিদগুলো আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন যে এসব বিষয়ের স্বাক্ষ্য প্রমানও রয়েছে।
তারা বলেন, পুলিশের দায়িত্ব দেশের সংবিধান অনুসারে সকল নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা করা।
এদিকে, গত মাসে ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়াদের মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় সাত জনের গ্রেপ্তারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। এছাড়া আহমদীয়াদের বিরুদ্ধে আর কোন নির্যাতন করা হবে না এবং তাদের আক্রমণ থেকে রক্ষা করা হবে বলে সরকার একটি বিবৃতি অনুমোদনকেও তারা স্বাগত জানান।
এসব বিষয় সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা সরকারকে আহবান জানান যাতে কোন ধরনের আপোষ ছাড়াই স্বাধীনভাবে অহমদীয়ারা তাদের ধর্মীয় কর্যক্রম চালাতে পারে।
এছাড়া ইইউ আহমদিয়া সম্প্রদায়ের মতো আন্যান্য আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন আক্রমন থেকে রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য সরকারের প্রতি আবেদন জানায়।
