৫০ বছর বয়সেও ওজন কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন
আপনার বয়স যদি হয় ৫০ এবং আপনি যদি অতিরিক্ত ওজনের অধিকারী হন তাহলেও হতাশার কিছু নেই। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এ বয়সেও আপনার কিছু করণীয় রয়েছে বলে জানিয়েছেন একদল ব্রিটিশ গবেষক।
ইউনিভার্সিটি অব নিউক্যাসলের গবেষক মার্ক পিয়ার্সের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যতটুকু সম্ভব মানুষকে তার জীবনের প্রথমদিক থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত। কোনোক্রমেই দেরি করা উচিত নয়।
প্রাণীর ওপর গবেষণা এবং এপিডেমিওলজিক্যাল স্টাডিতে দেখা গেছে গর্ভাবস্থায় ভ্রুণের অপর্যাপ্ত পুষ্টি ও অপর্যাপ্ত বৃদ্ধি স্থূলতা নমুনা-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্রাপ্তবয়স্ক অবস্থায়ও শারীরিক স্থূলতা ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
পিয়ার্সের নেতৃত্বে একদল গবেষক জন্মপূর্ব ও শিশু অবস্থার বিভিন্ন পরিস্থিতি ভিন্ন ভিন্ন ইনস্যুলিন প্রতিরোধে শতকরা পাঁচ ভাগেরও কম কার্যকর বলে উল্লেখ করেন। পূর্ণবয়স্ক অবস্থায় ইনস্যুলিন প্রতিরোধে শরীরের মেদ পুরুষদের ক্ষেত্রে ২২ ভাগ ও নারীদের ক্ষেত্রে ৩৪ ভাগ দায়ী বলে জানান গবেষকরা।
